বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সাংবাদিক সমাজের পেশাদারিত্ব, ন্যায় ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার শহরের আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা–উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ব্যতিক্রমী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি দায়িত্ব ও নৈতিকতার উচ্চতম মানদণ্ড। সমাজের সামনে সত্য তুলে ধরাই সাংবাদিকের প্রথম দায়িত্ব।” তিনি গঠনমূলক সমালোচনা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্য প্রকাশের ক্ষেত্রে ভয় বা সংকোচের কোনো জায়গা নেই। পেশাগত দক্ষতা বাড়াতে হবে, যাতে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সংবাদকর্মীরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।” তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্বকে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা নীতি নির্ধারক পরিষদ সদস্য মনজুর হোসেন। তিনি বলেন, “ভুয়া খবর, চরিত্রহনন ও সামাজিক বিভক্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবিলা করতে হবে সাংবাদিকদের। নৈতিক মূল্যবোধই পারে সাংবাদিকতা টিকিয়ে রাখতে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ–সভাপতি আতিকুর রহমান আজাদ ও রতন কুমার রায়। তাঁদের মতে, তথ্য সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ—প্রতিটি ধাপে পেশাদারিত্ব বজায় রাখলে সাংবাদিক সমাজের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান। বক্তারা সামাজিক দায়বদ্ধতা, মানবিক প্রতিবেদন, দুর্নীতি–প্রতিবাদ এবং উন্নয়ন সাংবাদিকতার প্রসারে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো। বক্তব্য প্রদান করেন—সিরাজুল ইসলাম, সাইদুর রহমান সাজু, ড. শফিকুল ইসলাম শফিক, রেজওয়ানুল হক মানিক, আব্দুল হান্নান, আজিজুল হক, জাকির হোসেন, আব্দুস সালাম, আব্দুল আলিম, আইয়ুব আলী, সাব্বির হাসান, আব্দুল লতিফ, সুজনসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন— “সাংবাদিকতা পেশাকে মর্যাদার আসনে পৌঁছাতে হলে একতা, প্রশিক্ষণ, নিরাপত্তা ও মানসম্মত মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। তথ্যের সঠিকতা ও নিরপেক্ষতাই সাংবাদিকতার মুখ্য পরিচয়।”

সম্মেলনে উপস্থিত সকলের সমর্থনে আগামী দুই বছরের জন্য মুহাম্মাদ আবু মুসাকে পুনরায় সভাপতি, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টোকে সাধারণ সম্পাদক এবং সাইদুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী নেতা মাসুম মিয়া, প্রিন্সিপাল সবুজ, তোফাজ্জল হোসেন বাবলু, রাশেদুল ইসলাম, আল আমিন মন্ডল, হারুন অর রশিদ বিপ্লব, এনামুল হক, আবুল কালাম আজাদ বাবু, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আলী, সাখাওয়াত হোসেন, আরাফাত রহমান রাফি, রিপন মিয়া, আব্দুল গফুর, রুহুল আমিন, রাসেল হোসেন আকাশ, আনোয়ার পারভেজ, আব্দুল গনি মিঠু, সাফায়েত জামিন সজল, গোলাম রসুল, বিপ্লব, ছানা, নাহিদ প্রমুখ।

সম্মেলনের শেষ পর্বে সবাইকে নিয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি অগাধ আস্থা রেখে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

#সাংবাদিক #জাতীয় #জাতীয়সাংবাদিকসংস্থা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102