রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে একসাথে কাজ করতে হবে — পরিবেশ উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বুধবার, ২২ অক্টোবর ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি নিরাপত্তা, টেকসই ব্যবহার ও সকলের প্রাপ্য পানি প্রাপ্তি নিশ্চিত করতে ওআইসি (Organisation of Islamic Cooperation) সদস্য দেশগুলোর যৌথভাবে কাজ করা জরুরি।

আজ সৌদি আরবের জেদ্দায় আয়োজিত Fifth Session of the Islamic Conference of Ministers in charge of Water-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবন, উন্নয়ন ও শান্তির ভিত্তি। বৈশ্বিক পানি সংকট মোকাবেলায় ওআইসি দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই টেকসই পানি ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”

উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং মিঠাপানির দূষণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসি দেশগুলোর মধ্যে যৌথ গবেষণা, ও অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন।

সম্মেলনের সাইডলাইনে সৈয়দা রিজওয়ানা হাসান সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী ইঞ্জিনিয়ার আবদুলরহমান বিন আবদুলমোহসেন আলফাদলি-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশের উপকূলীয় লবণাক্ত এলাকায় নিরাপদ পানীয় জলের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং এবং জলবায়ু সহনশীল পানি সরবরাহ ব্যবস্থায় সৌদি সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী, যাতে পানি শাসন, সক্ষমতা বৃদ্ধি ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা যায়। মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. মুস্তাফিজুর রহমান, সদস্য (সচিব), কৃষি, পানি সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন এবং ড. মো. খায়রুল ইসলাম, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

ওআইসি আয়োজিত এই সম্মেলনে সদস্য দেশগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পানি নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্তবর্তী পানি ব্যবস্থাপনা ও টেকসই পানি ব্যবস্থাপনায় নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102