বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

কুমিল্লা হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা মোঃ রমিজ উদ্দিন :

ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, ছাত্রদল নেতা জুবায়েদ হাসানের বাড়িতে এখন শোকের মাতম। সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুতে পুরো উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জুবায়েদকে হত্যা করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র ও কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের সন্তান ছিলেন।
স্থানীয়রা জানান, জুবায়েদ ছিলেন বিনয়ী, পরিশ্রমী ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এক তরুণ। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবার নয়, পুরো অঞ্চলের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

এদিকে, হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।
আজ সোমবার মাগরিব নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জনাজা অনুষ্ঠিত হয়।

নিহত যুবায়েদের চাচা সাংবাদিক আক্তার হোসেন বলেন, “জুবায়েদের টিউশনের ছাত্রী পুলিশের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আশা করি পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারবে। আমার ভাতিজা একজন মেধাবী ও আদর্শবান ছাত্রনেতা ছিল। তাকে যারা খুন করেছে আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102