রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৮ মার্চ ২০২৫

‘দৈনিক কালবেলা’ পত্রিকার বিগত ১৭ মার্চ ২০২৫ তারিখের ‘তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা’ শীর্ষক প্রতিবেদনটির প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উল্লিখিত সংবাদে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ঢাকায় ফেরার নোটিশ পাওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে যে, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় বর্তমান সরকারের কোনো আদেশ তারা মানতে রাজি নন’। উক্ত কর্মকর্তার বরাতে আরো উল্লেখ করা হয় যে, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ চালিয়ে নিতে দেশে আমরা যাব না। দেশে গেলেই আমাদের নানা ভাবে হয়রানি করা হবে। এ ছাড়া দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফিরে যাব না।’

এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান সম্পন্ন করে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে যে, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কোনো কর্মকর্তা এধরণের কোনো তথ্য ‘দৈনিক কালবেলা’ বা অন্য কোনো গণমাধ্যমের কাছে প্রদান করেনি। উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে; যা নিন্দনীয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে শ্রদ্ধা করে। তবে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের পেশাদার প্রতিশ্রুতি ও নৈতিক দায়বদ্ধতার পরিপন্থী। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসারে, যথাযথ তথ্য যাচাই এবং সঠিক প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনতিবিলম্বে এই সংবাদের সত্যতা যাচাই করতে ও সঠিক তথ্য প্রদান করতে আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102