বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহবান ….স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদেরকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।

তিনি আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ মাস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহবান নূরজাহান বেগম বলেন, আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।

উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন খুবই প্রয়োজনীয়। বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মেশিন গুলো দেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্তন ক্যান্সার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্তন ক্যান্সার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদেরকে লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে, কোন ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102