শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঘরে নেই বাবা—মা কলাপাড়ায় ঘরে ঝুলছিল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রাম থেকে মনিরা আক্তার নামে ১২ বছরের এক কিশোরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত নয়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসে। ঘটনার সময় ঘরে কিশোরীর বাবা—মা ঘরে না থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত মনিরা ওই গ্রামের সবুজ মোল্লার মেয়ে এবং নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় গ্রামবাসীরা বলেন, ঘটনার সময় ওই কিশোরী ঘরে একা ছিলেন।

তার নানা অসুস্থ থাকায় তাকে ঘরে একা রেখে বাবা—মা তাকে দেখতে যায়। দুপুরের পর প্রতিবেশী এক নারী ওই ঘরে গেলে কিশোরীকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে থানায় খবর দেয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান,

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয় টি নিশ্চিত হওয়া যাবে। তবে পুলিশ বিষয় টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102