রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির সংবাদ সম্মেলন

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ তার বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন। শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন।

সংবাদ সম্মেরনে ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১০ অক্টোবর দৈনিক আমারদেশ পত্রিকায় “আছাদুজ্জামানের সঙ্গে ব্যবসা, ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ বিএনপি নেতা” শীর্ষক সংবাদ প্রকাশ করে। সংবাদে দাবি করা হয়, আওয়ামী দোসর ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাথে নাকি আমার উত্তরায় প্রাইভেট বার, শ্যামলী ও খিলক্ষেতে ফ্ল্যাটের যৌথ ব্যবসা রয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

বিএনপি নেতা মজিদ বলেন, মূলত আছাদুজ্জামান মিয়ার সঙ্গে আমার যৌথ কোনো ব্যবসা বা বিনিয়োগ নেই। তিনি দীর্ঘদিন ঢাকায় প্লট ফ্ল্যাটের ব্যবসা করেন। আছাদুজ্জামান মিয়ার পরিচিত এক ব্যবসায়ীর কাছে মজিদের ব্যবসায়িক লেনদেনে অনেকগুলো টাকা পাওনা রয়েছে। পাওয়ানা টাকা দাবী করায় মজিদকে অপহরণ করে ঢাকার নিকুঞ্জ এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সারাদিন আটকে রাখা হয়। সেখানে আছাদুজ্জামান মিয়া তাকে ধমক দেন। ঘটনারদিন সন্ধ্যায় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় মুক্তিপান।

সংবাদে স্বৈরাচার শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পে যে সম্পৃক্ততার কথা বলা হয়েছে তা উদ্দেশ্যেপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এ ধরনের উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশের কারণে পাঠক বিভ্রান্তিতে পড়েছেন। বিএনপি সভাপতি বণে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপি বিদ্বেষি একটি পক্ষ সারা দেশের মতো ঝিনাইদহের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও সাইবার বুলিং করছে।

বিএনপি নেতা মজিদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি নেতাকর্মীদের নিয়ে রাজপথের সক্রিয় ছিলেন। বহু মামলা ও হামলার শিকার হয়েছেন। কারাভোগ করেছেন। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে যখন প্রার্থী মনোনয়ন শুরু হবে, তখনই একটি সুবিধাভোগী কুচক্রী মহল মিথ্যাচারে লিপ্ত হচ্ছে। কিন্তু ঝিনাইদহবাসী এসব চক্রান্তকারীদের ব্যাপারে সবসময় সোচ্চার রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102