রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি: মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ মোঃ ছালেহ।

এসময় টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ, টাঙ্গাইল শহর শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, মামুন আব্দুল্লাহ, টাঙ্গাইল মেডিকেল শাখার সভাপতি তাসনিম, চৌহালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও.আবুল বাশার, সাবেক আমির রবিউল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি, গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা শিবিরের সভাপতি তোফায়েল আহমেদ, ও সঞ্চালনা করেন সেক্রেটারি আবদুল হাকিম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102