বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

নরসিংদীতে ফের সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

মো: শফিকুল ইসলাম মতি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি বহিষ্কার হওয়া বিএনপি সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার দুই গ্রুপের আধ্যিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছোড়া গুলিতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক মিয়া (৪৫) নিহত হয়েছেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ইউনিয়নের মুরাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো.মেনহাজুল আলম। পুলিশ ও স্বজনরা জানায় নিহত সাদেক মিয়া মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে। এর আগে ১২ দিনের ব্যবধানে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশ সুপার মো.মেনহাজুল আলম বলেন, আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা অবস্থান করছে। কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাং ২৯.৯.২০২

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102