রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের সমাবেশ

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।

ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল। সমাবেশে নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলীম, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমীর এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার জোর দাবি জানান তারা। তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102