সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

ঝিনাইদহে Today’s English Version School এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Today’s English Version School এর বৃত্তি সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। এদিন এক উৎসবমুখর পরিবেশে ১৫৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

বর্তমান সময়ে অভিভাবকদের অন্যতম লক্ষ্য সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা। এই চাহিদা পূরণে ঝিনাইদহে গড়ে উঠেছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Today’s English Version School, যেখানে প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। কবি সুকান্ত সড়ক ঝিনাইদহ প্রেসক্লাবের পশ্চিমে অবস্থিত এ প্রতিষ্ঠান ইতোমধ্যে মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাইফুর রহমান। সিনিয়র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সভাপতি মজ্জেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

আয়োজনে সভাপতিত্ব করেন Today’s English Version School এর প্রধান শিক্ষক কুদরতি খোদা নিউটন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এডিসি মো. সাইফুর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মানসম্মত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে দেশ ও জাতির সম্পদ হিসেবে।

অন্য অতিথিরাও শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করেন এবং বিদ্যালয়টির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ দুই শতাধিক অতিথির উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, কোমলমতি শিক্ষার্থীদের এ অর্জন তাদের পড়াশোনার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102