রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক সভা

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহে মাটি, পানি, বায়ু, শব্দদূষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—এফএনএফ ফার্মাসিউটিক্যালস’র আনন্দ কুমার শীল, হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ইকবাল, জামান জুট মিলসের প্রতিনিধি আব্দুল বাশের পলাশ, মেসার্স ফিউচার ভিশনের মনোয়ার হোসেন এবং সারফ এগ্রো ইন্ডাস্ট্রিজ’র লিগ্যাল অ্যাডভাইজার এম মনিরসহ অনেকে।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় মাটি, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বনজ, ভেষজ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকিতে পড়বে বলেও তারা উল্লেখ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102