রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে ‘পূজা ডিরেক্টরি’ মোবাইল অ্যাপ্লিকেশন কর্যক্রম-এর উদ্বোধন

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

তারেক মাহমুূদ জয়, ঝিনাইদহ :

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে ‘পূজা নিরাপত্তা অ্যাপস’। পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতে দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে এই অ্যাপ্লিকেশন চালু করলেন ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মন্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে, ঝিনাইদহ জেলাতে প্রায় ৪৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারি সবার নাম্বারও দেওয়া হয়েছে। যে নাম্বার গুলো সরাসরি সংগ্রহ করা সম্ভব না, কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে যেটা খুব সহজেই বের করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের পুলিশ সুপার, মনজুর মোরশেদ বিপিএম এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অ্যাপস উদ্বোধনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102