সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‎নওগাঁর মান্দায় হাট বাজার উন্নয়ন প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

মহব্বত আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মহব্বত আলী নওগাঁ প্রতিনিধি: 

‎নওগাঁর মান্দায় হাট বাজার উন্নয়ন প্রকল্প (এডিপি রাজস্ব) কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন (১০/১৫) খাতের বরাদ্দকৃত প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে উপজেলা ১৪ টি ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে উন্নয়ন কাজ শুরু হয়েছে। সম্প্রতি ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আওতায় চকশৌল্ল্যা বাজারের সবজি বাজারের শেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা পিএসসির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম। এবং ফতেপুর বাজারে মাছ বাজারে সেড নির্মাণের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৮০ হাজার টাকা, পিআইসির সভাপতি আব্দুস সালাম। এ দুটি কাজ নির্মাণের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের নির্মিত খোলা সেডে আরসিসি কলাম স্থাপন করা হয়েছে কিন্তু কলামে মাত্র দুটি করে নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে। করা হয়নি কলামের বেজ ঢালাই এতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কলামগুলো। আবার কলাম ঢালাই এর পরেই খুলে নেওয়া হয়েছে কাঠের সাটারিং। স্থানীয় ব্যবসায়ীরা জানান কাজের কোন নিয়মই মানা হয়নি। দুটি করে রড দেয়া হয়েছে সিমেন্টের ভাগ্ খুবই কম বালির পরিমাণ বেশি যেকোনো সময় পিলারগুলো পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। চকশৈল্লা বাজার সবজি সেডে প্রকল্পের পিআইসির সভাপতি ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ইউপি সচিব রেজাউলের নির্দেশনা কাজ করা হয়েছে আসলে এ ধরনের কাজ করা উচিত হয়নি। এটা ভেঙ্গে দিয়ে অন্য জায়গায় আবার সিডিউল অনুযায় নতুন করে কাজ করব। ফতেপুর মাছ বাজারের শেড নির্মাণ প্রকল্পের পিআইসির সভাপতি ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ইউপি সচিব রেজাউলের নির্দেশনা এভাবে কাজ করা হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে সিডিউল অনুযায়ী কাজ করা হবে। মান্দা উপজেলা শাখা (এলজিইডির) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন আমাদেরকে না জানিয়ে কাজ করেছে এ কাজে ব্যাপক ও নিয়ম আছে আমরা কাজ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি পরবর্তীতে অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মান্দা উপজেলা শাখার (এলজিইডির) প্রকৌশলী আবু সায়েদ বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি জানার পরে উপ-সহকারী প্রকৌশলী কে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি পরবর্তীতে নিয়ম তান্ত্রিকভাবে কাজ করা হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102