রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গোপসাগরে মায়ানমার আরকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বিজিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৫ মার্চ ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অব্যাহত যোগাযোগ ও আন্তরিক প্রচেষ্টায় মায়ানমার হতে দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশী জেলে।

অদ্য ১৫ মার্চ ২০২৫ তারিখ বিকেলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা মায়ানমার আরাকান আর্মির কাছ থেকে ২৬ জন বাংলাদেশী জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে।

এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এর পরপরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটক জেলেদের পরিবার তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজ বিকেলে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়। একই সময়ে দীর্ঘদিন যাবত আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের আপামর জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদা জাগ্রত। সীমান্তে বিজিবি’র পেশাদারিত্ব, কৌশল, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের দৃষ্টান্তের নজির অজস্র। তাই বিজিবি সীমান্তের যেকোন সংকটেই জনসাধরণের আস্থার জায়গা। আটক জেলেদের সফল প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও সর্বসাধারনের আস্থার কার্যকরি প্রতিফলন ঘটলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102