রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

মিরপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সেন্ট্রাল ব্রাঞ্চের শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে রাজধানীর মিরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর নতুন সেন্ট্রাল ব্রাঞ্চ। আজ শনিবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এম মনিরুল আলম তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব আউলাদ হোসেন তালুকদার। এছাড়াও কোম্পানির বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নতুন এই শাখার অফিস ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোম্পানির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেড জনাব আব্দুল বাসেত সজিব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শরীয়াহ্‌ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বদা গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করে আসছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই দেশে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।

তারা আরও বলেন, সময়ের পরিবর্তন ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা প্রদান করছে, যেখানে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অনলাইনে সহজে পলিসি গ্রহণ, প্রিমিয়াম পরিশোধ ও সেবা গ্রহণের সুযোগ এখন গ্রাহকদের জন্য আরও সহজ ও দ্রুতগতির হয়ে উঠেছে।

অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, মিরপুর সেন্ট্রাল ব্রাঞ্চের উদ্বোধনের মাধ্যমে নতুন গ্রাহকরা ইসলামী জীবন বীমার সঠিক দিকনির্দেশনা ও সেবা পাবেন। আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তায় এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও সাফল্যের প্রতীক হয়ে উঠবে বলেও তারা মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে নতুন শাখার সফল যাত্রার শুভ সূচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102