শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে সংখ্যালঘু গৃহবধূ কুমারী পূর্ণিমা দেবনাথ (৩০) কে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ০৬, তারিখ: ১৩/০৩/২০২৫ ইং। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শংকপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে।

মামলা সুত্রে জানাগেছে, ঘটনার রাতে গৃহবধূর স্বামী মৃত্যুঞ্জয় দেবনাথ তার ২ মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গৃহবধূ বাইরে যায়। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের মৃত: আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূ ঘরে ঢুকলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে ধর্ষক আলাউদ্দিন নিজের গামছা, টচলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যায়। এঘটনায় গত বৃহস্পতিবার কুমারী পূর্ণিমা দেবনাথ প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত আবেদন করেন।

একইদিন ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গৃহবধূ পুর্নিমা। পরে রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রাইটা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102