শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কোটচাঁদপুরে ইফতার মাহফিলে অধ্যাপক মতিয়ার রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ আবুল হাসান, কোটচাঁদপুর ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে মাহে রমজানের তাৎপর্য ও ব্যবসায়িদের করনীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল।

শুক্রবার বিকালে কোটচাঁদপুর মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আই.বি.ডাব্লিউ.এফ এর সভাপতি ডা. বিলাল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী খলিলুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, লেখক, গবেষক, বিভিন্ন ধর্মের আলোচক ও সমাজ সেবক কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, সমাজ সেবক ও কোটচাঁদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
বক্তারা বলেন ১৯৮৩ সালে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন আই.বি.ডাব্লিউ.এফ। সিয়াম আমাদের আল্লাহ ভিরুতার শিক্ষা দেয়। যেভাবে আল্লাহর ভয়ে সমস্ত পানাহার থেকে বিরত থাকছি। ঠিক তেমনি ভাবে ভেজালমুক্ত, ন্যায্য মুল্য, সঠিক ওজনের ক্ষেত্রেও আল্লাহর ভয় করার আহবান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জিয়াউল ইসলাম খান, জেলা সেক্রেটারি আব্দুস সবুর।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, আব্দুর রাজ্জাক খান, মাস্টার রেজাউল ইসলাম, আব্দুল মজিদ, ডা. সাদ আহমেদ প্রমুখ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান খান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102