বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বাঘা উপজেলা প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লজ্জাজনক এক ঘটনা ঘটেছে। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই ঘটনাকে কেন্দ্র করে দু’জন একে অপরের বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বাঘা উপজেলা মহিলা দলের সভাপতি মোসা: শাপলা বেগম এর সাথে ব্যারিস্টার মোঃ শামসুজ্জোহার বোন এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলামের সাবেক স্ত্রী মোসাঃ শিলা সুলতানা (নব্য বিএনপি) এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দলের অনেকেই অভিযোগ করছেন বিশেষ সম্পর্ক থাকায় এই আওয়ামী দোসরকে সহায়তা করেছেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং পরিকল্পিতভাবে দলকে দুর্বল করার চেষ্টা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকা কিছু ব্যক্তি বর্তমানে বিএনপিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন – তিনি মোসাঃ শীলা সুলতানার মত পদধারী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, যা অত্যন্ত ঘৃণিত এবং বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের সঙ্গে সাংঘর্ষিক। দলীয় নেতাকর্মীদের দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, আজ তারাই আবার রাজনৈতিকভাবে হুমকির মুখে পড়ছেন এবং মামলা-হয়রানির শিকার হচ্ছেন উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদের কারণে।

এ ঘটনায় বিএনপির ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, যখন জনগণ পরিবর্তনের আশায় বিএনপির দিকে তাকিয়ে আছে, তখন কিভাবে একজন জেলার আহ্বায়ক স্বৈরাচার হাসিনার সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের ঘটনা স্থানীয় রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
দলীয় সূত্রে জানা যায়, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তারা মনে করছেন, যেসব নেতা-কর্মী দলীয় পদের অপব্যবহার করে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102