শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

মোংলা উপজেলার জয়মনিতে ৪০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

শেখ মহিউদ্দিন

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে ৪০ বছর বয়সের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পবিত্র রমজান মাসে জয়মনি বাজার জামে মসজিদে ১১ মার্চ (মঙ্গলবার) বিকাল ৪:৪০ মিনিটে মাওলানা জসিমউদ্দিনের হাতে কালেমা পড়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রিপন শীল (৪০) , পিতাঃ মৃতঃ গৌরাঙ্গ শীল। গ্ৰামঃ উত্তর রাজাপুর, থানাঃ শরণখোলা। তার বর্তমান ঠিকানাঃ চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে।

তার নাম রাখা হয়েছে, মোঃ ইউসুফ। তিনি দীর্ঘদিন যাবত জয়মনি গ্রামে বসবাস করতেন। তার জয়মনি বাজারে একটি হেয়ার কাটিংয়ের একটি দোকান রয়েছে। যখন দোকানে তিনি কাজ করতেন।

তখন তার দোকানে সাউন্ড বক্সে গানের পরিবর্তে সাধারণ মানুষ ওয়াজ মাহফিল শুনতে পেত।

তিনি বলেন, আমি আমার নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাকে কেহ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি।

আমি অনেক বছর ধরে ওয়াজ মাহফিল শুনতাম। সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ইসলাম ধর্ম গ্রহণের জন্য।

আমার কাছে ইসলাম ধর্মের নিয়ম কানুন খুব ভালো লাগে। তারা সবাই এক সাথে সারিবদ্ধ হয়ে কত সুন্দর ভাবে নামায আদায় করে। যা দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

এর মাধ্যমে বুঝা যায় ইসলাম একটি শান্তির ধর্ম।
পরিশেষে তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ইসলাম নিয়ম কানুন সঠিকভাবে পালন করতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102