বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

আগামী ফেব্রুয়ারীতেই সংসদ নির্বাচন দিতে হবে- বিএনপি নেতা সেলিমুজ্জামান

কাজী ওহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীফেব্রুয়ারীতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। তিনি আরো বলেন, বিগত ৩টি নির্বাচনে আমরা স্বাধীন ভাবে পছন্দের প্রার্থী হিসেবে কাউকে ভোট দিতে পারি নাই, একটি দল গোপালগঞ্জ কে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিনত করেছিল। সেলিমুজ্জামসন বলেন, কিন্তু পতিত ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আর কখনও এদেশে ফিরে আসবে না, ফ্যাসিস্ট পালিয়ে যাবার সময় তাদের পরিবারের যে যেখানে ছিল তাদের সাথে নিয়ে পালিয়ে গেছে অথচ তারা হাজার হাজার সাধারণ নেতা কর্মীদের মৃত্যুর মুখে ফেলে গেছে।

৩০ আগষ্ট শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চ বিদ্যালয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভা এবং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

পশারগাতী ইউনিয়ন সভাপতি মোঃ শাজাহান খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছের কাজির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পশারগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালে, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু ও পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া।

এসময় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন,আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, সিনিয়র সহ-সভাপতি ফারজানা মাহাবুব, পৌর মহিলা দলের প্রস্তাবিত সভাপতি নিশাত জাহান, যুব মহিলা দলের নেত্রী শাহানাজ পারভিন, পশারগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অলিয়ার রহমান, সহ-সভাপতি হারুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়াসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মীসভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তারেকুল ইসলাম রাজু পশারগাতী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড বিএনপি কমিটি ঘোষণা করেণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102