সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশী’র মৃত্যু

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রবাসী এক যুবকের লাশ এখন গ্রামে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের খলিশাকুন্ডু গ্রামে। একটু সুখের আশায় মানোয়ার হোসেনের পুত্র রুবেল গত রমজানের শুরুর দিকে সৌদি আরব প্রবাসী হন। দুই সন্তানের জননীর এই অকাল মৃত্যুর কারনে হতাশায় পুরা পরিবার।

ঝিনাইদহের শৈলকূপা’র প্রবাসী গোলাম মৌওলা ভাই আমাদের কাছে প্রথমে ফোনে জানান আমার দুলাভাই (রুবেল) অসুস্থ, তারপরের দিন ১৭ আগষ্ট ২০২৫ ইং তারিখ রবিবার সকাল ১০ ঘটিকায় মৃত্যুর সংবাদ দেন বলে জানান রুবেলের কুটুম (ওয়াইফের ভাই) আরাফাত হোসেন। তিনি আরো জানান আমাদের পরিবারে সমস্থ খরচ বহন করে এনজিও থেকে ঋন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম।
পরিবার সূত্রে জানা যায়, রুবেল একটি বিল্ডিংয়ের কাজে নিয়োজিত ছিলো। কাজ করার সময়ে ক্রেনের ধাক্কায় ওয়াল চাপা পড়ে তার অকাল মৃত্যু হয়। বিদেশের মাটিতে রুবেলের মৃত্যুর পর বাংলাদেশ ৩০ আগষ্ট শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রেখে গেছেন। এঘটনায় এলাকাবাসী বলছে, রুবেল খুব পরিশ্রমী ছেলে ছিলো। ঐ পরিবারের উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

এদিকে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এটি একটি হ্রদয়বিদারক ঘটনা। তবে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমার সার্বিক সহোযোগিতায় থাকবে বলেও জানান ঐ জনপ্রতিনিধি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102