বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

জাকসু: ১০০ ভোট ২০ হাজার টাকা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘১০০ ভোটের দাম ২০ হাজার টাকা’ লেখা একটি কাগজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা এলাকায় গাছে বেঁধে রাখতে দেখা যায়।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর থেকে বটতলার ওই গাছে কাগজটি দেখা যায়।

কাগজটিতে লেখা রয়েছে ‘হাতে ১০০ ভোট আছে। লাগলে জানাবেন। ফিক্সড-২০ হাজার। যোগাযোগ: (ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক’

বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসলেই এই নাম্বার প্লেট সংবলিত কোনো বাইক আছে কি না সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে সম্পূর্ণ বিষয়টিকে ‘মজা’ হিসেবেই নিচ্ছেন শিক্ষার্থীরা।

তবে জাকসুর জিএস পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন, এটা মজা হিসেবে করলে ঠিক আছে, কিন্তু আসলেই যদি এ রকম হয় যে বিশ্ববিদ্যালয়ে এসে কেউ ভোট বিক্রির প্রবণতা রাখে তাহলে সেটা দুঃখজনক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102