সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিএনপি। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) ১২৯ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

বেলা ১১টায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন এবং পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণ ছাত্র-জনতার হাত ধরে বাংলাদেশ বার বার প্রাণ ফিরে পেয়েছে।

মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার অনন্য উদাহরণ ২৪ এর জুলাই বিপ্লব।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা তরুণ মেধাবী প্রজন্ম শিক্ষা, প্রযুক্তি, নৈতিকতার আলোকে দেশের সেবায় আত্মনিয়োগ করবে। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও কল্যাণমুখী শিক্ষা বাস্তবায়নের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় উল্লেখ করা হয়েছে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি উপযোগী দেশ গড়ে তুলতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102