সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় দুই পক্ষের মারামারিতে যুবদল নেতা নিহত, আরেকজন আশঙ্কাজনক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম পাবনা, প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের মধ্যে মারামারিতে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান সজিব মোল্লা (২৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী মাসুদ পাভেল মোল্লা ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজিব মোল্লা ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। দুজন পরস্পর চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরক্ত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে আজকের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102