বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বাঘায় মসজিদের সামনে রাস্তা সংস্কারের দায়িত্ব নিলেন-শামীম সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় একটি মসজিদের সামনে ভাঙ্গা ও জলাবদ্ধ রাস্ত সংস্কারের দায়িত্ব নিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম.সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার। গতকাল (২০-আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার গঙ্গারামপুর মসজিদের সামনে তিনি নিজে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

স্থানীয় লোকজন জানান, বাঘা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এর ফলে সম্প্রতি বৃষ্টির পানি জমে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ঐ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে মসজিদে নামাজ আদায় করতে আসছেন। আর এই খবরটি শুনে সেখানে ছুটে গেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার।

শামিম সরকার জানান, শহীদ জিয়ার আদর্শের নেতা-কর্মীরা বিগত সময় যে ভাবে মানুষের পাশে ছিলো ,আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি খবরটি শোনা মাত্র, ঐ গ্রামের রাস্তাটি পরিদর্শনে যাই।এ সময় আমার খুব খারাপ লাগে। আমি সাধারন জনগণ তথা মুসল্লিদের কথা চিন্তা করে নিজ অর্থয়নে রাস্তাটি সংস্থার করার ঘোষনা দেই। এরপর একজন ইট ব্যবসায়ীকে ফোন করলে কিছুক্ষনের মধ্যে তিনি সেখানে ট্রলিতে করে ইট পাঠানোর ব্যবস্থা করেন। আশা করছি আগামি ৪-৫ দিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, চারঘাট টেকনিক্যাল কলেজের সভাপতি আরিয়ান, যুবনেতা খোকন, ছাত্রনেতা পলাশ, আতিক ও রবিউল-সহ অত্র এলাকার বিভিন্ন স্তরের মানুষ ।

গঙ্গারামপুর মসজিদের মুসল্লী আলী হোসেন জানান, টাকা অনেক মানুষেরই রয়েছে। তবে সবার মন-মানসিকতা এক সমান নয়। শামিম সরকার একজন সৎ ও যোগ্য নেতা । এ কারনে তিনি আমাদের সমস্যার কথা শুনে অত্র এলাকায় ছুটে এসছেন এবং রাস্তা সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এই কাজটি সম্পন্ন হলে আমরা গ্রামবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবো।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102