বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী

গোপালগঞ্জে মুকসুদপুর নানা আয়োজনে স্বেচ্ছা সেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুর নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২০আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বেচ্ছা সেবক দলের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, সহিদুল ইসলাম মঞ্জু, কাজী হাসিব রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুরাদ মল্লিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ আলী, মো: মুন্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, রুহুল আমিন, হানিফ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ,শাকাওয়াত হোসেন, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মাহামুদ খান, সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক যুবায়ের মাতুব্বর,পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী,সাধারন সম্পাদক শাকিল শরীফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাবৃন্দ।

অনুষ্ঠান শেষে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। এরপর দলীয় নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে পড়ে থাকা ময়লা অপসারণ করে এবং পরিস্কার-পরিচ্ছন্ন কাজে অংশ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102