বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
গোল উৎসবে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেইন সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন: প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবাধিকার ভার্ড বাংলাদেশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথকান্দিতে “হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশন ঘর ও ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উদ্বোধন কুমিল্লা তিতাসে সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত ‘আল-আকসা একতা সংঘ’, কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ হরিণাকুণ্ডুতে সাংবাদিকদের ইফতার ও মতবিনিময় সভা কালীগঞ্জ পৌরবাসীর ঘরে ঘরে ঈদের সালাম ও উপহার পৌঁছে দিলেন মেয়র পদপ্রার্থী লুৎফর রহমান ভালো সিভি লিখলেই চাকরি হয়, আমি কোনো দিন তা মনে করিনি

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: আব্দুল আলিম :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জননেতা মির্জা মোস্তফা জামান দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবসময় করে যাচ্ছেন।সম্প্রতি শ‌নি ও রোববার তিনি একাধিক অসুস্থ নেতাকর্মী পরিবারের খোঁজ-খবর নিতে বিভিন্ন হাসপাতাল ও বাসায় ছুটে যান।

এ সময় তিনি সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের অসুস্থ নাতনি, উল্লাপাড়া উপজেলা বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন মানিকের সহধর্মিণী এবং ধানবান্ধি ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলমগীর হোসেনের কন্যা, যিনি সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন, তাদের দেখতে হাসপাতালে উপস্থিত হন।

মির্জা মোস্তফা জামান অসুস্থ পরিবার-পরিজনের খোঁজখবর নিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অসুস্থ পরিবার-পরিজনের অনুভূতি পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলামের পরিবার জানায়, আমাদের নাতনির অসুস্থতার খোঁজ নিতে এত বড় নেতা নিজে হাসপাতালে এসেছেন, এটা আমাদের জন্য বড় সাহসের বিষয়। আমরা তার এই মানবিক আচরণ কখনো ভুলব না।

যুবদল নেতা আলামিন হোসেন মানিক বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। এ সময়ে মির্জা মোস্তফা জামান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবার জানান, নতুন অতিথি আসার খবরে তিনি আমাদের পাশে এসে খোঁজ নিয়েছেন। এতে আমরা অভিভূত হয়েছি।

দলের নেতাকর্মীদের উপস্থিতি মির্জা মোস্তফা জামানের সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু সর্দার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সর্দার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, শহর জাসাসের সাধারণ সম্পাদক শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ
সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা. আব্দুল আজিজ।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। আমি মনে করি দলের প্রতিটি নেতাকর্মীর দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার এবং আমাদের সকলের দায়িত্ব। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এই পরিবারের মতো বন্ধনকে আরও শক্ত এবং মজবুত করে তুলতে চাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102