সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফের উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত হয় এ কর্মসূচি। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে দুপুর ২টার দিকে প্রশাসন কর্তৃক আগামী রবিবারের মধ্যে সাজিদের মৃত্যুর সুষ্ঠু কারণ উদ্ঘাটনের আশ্বাস পেয়ে আন্দোলন সমাপ্ত করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, প্রশাসনের কবর খোঁড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সাজিদের হত্যার সুষ্ঠু তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসন যদি যথাসময়ে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়, তবে আমরা প্রশাসন ভবনে তালা মেরে দেব, প্রশাসন অচল করে দেব।’

আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, ‘উপাচার্য সোমবার বিদেশ থেকে এসেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। আজকে (মঙ্গলবার) আমাকে ডেকেছিলেন, আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ক্যাম্পাসের সার্বিক অবস্থা সম্পর্কে তাকে জানিয়েছি। যিনি তদন্ত কমিটির দায়িত্বে যিনি আছেন, তাকে ডেকেছেন।’

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “আমরা তদন্তের কাজে অনেক বেশি অগ্রগতি করতে পেরেছি। আমরা কমিটি গঠনের পর থেকেই কাজ শুরু করেছি। আমরা ১০ কর্মদিবসের মধ্যেই আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট জমা দেব। এখনো কিছু তথ্য আমাদের প্রয়োজন। আমাদের রবিবার পর্যন্ত সময় লাগবে। আগামী রবিবার আমাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। তদন্তের স্বার্থে আর কিছু বলতে চাই না। আমরা উপাচার্যের কাছে আমাদের রিপোর্ট ব্রিফ করব।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাজিদের মৃত্যুতে আমিও (উপাচার্য) সমভাবে ব্যথিত। তোমরা আন্দোলনকারীরা যেমন স্লোগান দিচ্ছ— ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমিও তোমাদের এই স্লোগানের সঙ্গে একমত। প্রশাসন কোনোভাবেই এই ঘটনাকে ধামাচাপা দিতে চায় না। যদি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে উদ্ঘাটন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বিচার বিভাগীয় তদন্ত করব; প্রয়োজনে পিবিআই অথবা আরও উচ্চতর তদন্ত করা হবে। সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ আমরা অবশ্যই উদ্ঘাটন করব।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “তোমরা নিশ্চিত থাকতে পারো— প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে এবং কোনোভাবেই বিষয়টি এড়িয়ে যাবে না। এই বিষয়টা প্রশাসন কোনোভাবেই ধামাচাপা দিতে চায় না। আমরা কাজ করছি, তোমরা নিশ্চিন্তে থাকো।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102