সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মহাদেবপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মো.জুয়েল মন্ডল :

২৮.০৭.২০২৫, মহাদেবপুর, নওগাঁ।

২০ লক্ষ টাকার মালামাল লুট মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সোমবার ভোরে ৩টি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান তিনটি থেকে প্রায় ২০ লক্ষ
টাকার ১১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলা সদরের বকের মোড়ের শেখ সুপার মার্কেটে অবস্থিত মোবাইল মার্ট, জমজম
মোবাইল বাজার ও বেচাকেনা দর্পণ নামক তিনটি মোবাইলের দোকানে মুখে মাক্স পরিহিত
৭/৮ জনের একটি দল দোকানের তালা ভেঙে মোবাইল মার্ট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ৩০ টি
মোবাইল ফোন, জমজম মোবাইল বাজার থেকে ৯ লক্ষ টাকা মূল্যের ৫০ টি মোবাইল ফোন এবং
বেচাকেনা দর্পণ থেকে ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চোরেরা
চুরি করে যাওয়ার সময় দোকান তিনটিতে আলাদা নতুন তালাও লাগিয়ে গেছে বলে জানান
মোবাইল মার্ট এর মালিক জনি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা, এস আই মনোয়ার হোসেনসহ
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার
ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে
থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আসামীদের গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধারে অভিযান
চালাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102