সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাঘার সেবা ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী :

রাজশাহীর বাঘা উপজেলায় ভুল অপারেশনের অভিযোগে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, গত শুক্রবার রাত ২টার দিকে বাঘা পৌর এলাকার উত্তর মিলিক বাঘা গ্রামের খোরশেদ আলীর স্ত্রী মালেকা বেগম (৬০) কে জরায়ুর সমস্যা নিয়ে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তাঁর অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থেকে মালেকা বেগম ছটফট করতে থাকলেও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।

ভোরের দিকে রোগীর মৃত্যু হলেও কর্তৃপক্ষ তা গোপন রাখে এবং রোগীকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার অভিনয় করে। পরবর্তীতে রোগীর পরিবারকে জানানো হয় রাজশাহীতে নিয়ে যেতে হবে। কিন্তু রাজশাহীর পথে যাওয়ার প্রস্তুতির সময় স্বজনরা জানতে পারেন রোগী প্রায় ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ক্লিনিক ঘেরাও করে এবং আরও এক রোগীকে বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘা থানার এসআই রবিউল ইসলাম, বিএনপি নেতা মুখলেছুর রহমান মকুল, হিরাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে ক্লিনিকের মালিক জিল্লুর রহমান মোবাইল ফোনে বলেন, “আমি রাত ২টায় অপারেশন করি এবং রাত ৩টায় ঢাকায় রওনা দেই। তখন রোগীর অবস্থা ভালোই ছিল। পরে কী হয়েছে, আমি জানি না।”

স্থানীয়দের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিকটি দীর্ঘদিন ধরে দালালের মাধ্যমে রোগী এনে অপারেশন করে আসছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102