সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জের চৌহালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, আশরাফ আলী মাষ্টার বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদেরকে স্মরণ করেন দোয়া করা হয়।

আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতনিধি মোঃ সরোয়ার রাব্বি ও তামিম ইকবাল প্রমুখ।

আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও মো: মোস্তাফিজুর রহমান । শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।

চৌহালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102