সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

চৌহালীতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে দেয়ালজুড়ে রঙিন গ্রাফিতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :

পানি লাগবে পানি’, ‘মুগ্ধের পানি বিলানো’, ‘আবু সাঈদের আত্মত্যাগ’, ‘রক্তাক্ত ৩৬ জুলাই’, ‘স্বাধীন গণভবন’—এইসব ঐতিহাসিক মুহূর্তগুলো যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের চৌহালীর দেয়ালে আঁকা রঙিন গ্রাফিতিতে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংতুলি হাতে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের নানা রক্তাক্ত ও গৌরবময় অধ্যায়। তাদের আঁকা দেয়ালচিত্রে উঠে আসে গণমানুষের প্রতিবাদ, আত্মত্যাগ, স্বপ্ন ও প্রত্যয়ের দৃশ্যপট।

দেয়ালজুড়ে আঁকা এসব গ্রাফিতিতে যেমন ছিল চোখে লাগার মতো সৌন্দর্য, তেমনি ছিল ইতিহাসের গভীর বার্তা। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যেমন সৃজনশীলতা ও দলগত কাজের চর্চা তৈরি করেছে, তেমনি দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার বীজ বপন করেছে।

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, “গত বছর আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে সাধারণ মানুষ অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে। সেই আন্দোলন ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। শুধু যারা জীবন দিয়েছে তারাই নয়, যারা রঙ-তুলি হাতে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিয়েছে, তাদেরও সম্মান জানানোই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা আজ ইতিহাসকে রঙে ও রেখায় জীবন্ত করেছে। এই আয়োজন জুলাই-আগস্টের গণআন্দোলনের বাস্তবতা নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।”

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-অভিভাবকরা প্রতিযোগীদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে আলাপ করেন। সবাই এমন সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতি বছর এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

চৌহালী উপজেলা প্রশাসনের এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102