সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১শে জুলাই ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। সোমবার (২১শে জুলাই) ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই সমাবেশের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন। উপদেষ্টা শহিদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।

আওয়ামী সরকারের গত ১৫ বছরের শাসনামলে আলেম সমাজের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষ রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা হয়েছিল। ওই সময় মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদাভাব ট্রিট (মূল্যায়ন) করার একটি প্রবণতা ছিল। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন রাতে নির্বিচারে গুলি করে ৬০-৭০ বা এর চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নবিজির আখলাক (চরিত্র) থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, “কাউকে আমরা যেন মজলুম না বানাই। আমরা মজলুম ছিলাম, আমরা যেন জালিম না হয়ে যাই।” তিনি যেকোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102