শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

মানুষের তৈরি আইন দিয়ে নয় দেশ চলবে আল্লাহর আইন দিয়ে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

জাকির হোসেন, উপজেলা প্রতিনিধিঃ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছে, ‘এদেশের জমিনে আল্লাহর আইন চালু করার দায়িত্ব শুধুমাত্র জামায়াতে ইসলামীর নয় দেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান নর-নারীর।

মঙ্গলবার (১১ মার্চ) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

কে এম আলাউল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো: শাহীন আলম।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মানুষের তৈরি আইন দিয়ে নয় দেশ চলবে আল্লাহর আইন দিয়ে

‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকতে হবে। দীর্ঘ ২৩ বছর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বুকে কোরআনের আইন চালু করার জন্য কাজ করেছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান হয়েছে একটি স্বৈরাচার মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু যারা দুর্নীতি করে, সন্ত্রাসী করে, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, মানবিক, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলার জনগণকে সাথে নিয়ে জামায়াত এ কাজটি করে যাবে, ইনশাল্লাহ।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমির ড. নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা সভাপতি বাবুল আকতার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লপাড়া উপজেলা সভাপতি মো: মানছুর হোসেন, জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি আল-আমিন হোসেনসহ স্থানীয় নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102