বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

সিরাজগঞ্জের চৌহালীতে ডাকাত দল গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম যমুনার চর কাউলিয়ায় খামারি তারা মিয়াকে (৬৫) হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি চুরি হওয়া ষাঁড় গরুও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে বিকেলে খামারি তারা মিয়া ও তার নাতি ইব্রাহিম খলিল (১৮) গরু দেখাশোনা ও রাত্রিযাপনের জন্য ছাপড়াঘরে যান। রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত ঘরে হানা দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং তিনটি গরু লুট করে। পরে তারা মিয়াকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। ইব্রাহিম বাঁধন খুলে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। এ ঘটনায় চৌহালী থানায় মামলা দায়ের হয়।

ঘটনাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, জেলা ডিবির ওসি মো. একরামুল হোসাইন এবং এসআই শারফুল ইসলাম ও নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাত ডাকাত সদস্যকে। তারা হলো: ইউসুফ আলী (২৮), আব্দুল মালেক (২৮) — সিরাজগঞ্জ; শাহ আলম (৪০), হাসান মণ্ডল (২৫), আমির হোসেন (৪৫), শাহিদ ওরফে সাঈদ (৪১), ও ইসমাইল ব্যাপারী (৫৩) — টাঙ্গাইল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা জানায়, মোট ১৭-১৮ জন সদস্য দুটি নৌকায় করে চরে গিয়ে ডাকাতি করে। লুট করা তিনটি গরু ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে প্রত্যেকে ৫ হাজার টাকা করে ভাগ নেয়।

পুলিশ আরও জানায়, ডাকাত দলের অন্যান্য পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102