সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

আব্দুল আলিম চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধ :

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বসিলা, ধানমন্ডি হাউসিং থানার হাজারীবাগ ডিএমপির ঢাকার রফিকুল ইসলামের ছেলে মো: ফিরোজ আহমেদ (২৪) ও চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো: সোলায়মান (২৭) কে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার জোতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামীদের দেহ তল্লাশি করে ৩৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ মানুষের চোখ আড়াল করে bইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে রাতেই চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। সকালে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুধু এ পার নাহ , আমরা খুব শীঘ্রই নদীর ওপারেও অভিযান চালাবো মাদকদ্রব্য বিষয় ডিএনসিদের নিয়ে।অভিযানে চৌহালী থানার উপপরিদর্শক (এসআই) মাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102