রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

আরাফাত, বৃহস্পতিবার(০৫ মে ২০২৫)

আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল
বাংলাদেশি হাজীরা। গত (বুধবার) রাত থেকেই বিভিন্ন দেশের হাজীদের মতো বাংলাদেশের হাজীরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালেও অনেক বাংলাদেশি হাজী আরাফার ময়দানে এসেছেন। এবছর বিশ্বের ২০০ শতাধিক দেশ হতে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যকেই আরাফার ময়দানে এসে অবস্থান করবেন।

ইসলামি শরিয়তের বিধান অনুসারে ৯ জিলহাজ্ব সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর হতে সূর্যাস্ত যাওয়ার পূর্বে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এটি না করলে হজ পরিপূর্ণ হবে না।

বাংলাদেশি হাজীদের সাথে আরাফার ময়দানে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক।

আরাফার ময়দানে হাজীরা আল্লাহর কাছে দোয়া করবেন। পাপমুক্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবেন। মনের সকল আকুতি-মিনতি মহান প্রভূর কাছে নিবেদন করবেন। এখানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ।

সূর্যাস্ত যাওয়ার পর হাজীরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফার ময়দান হতে মুজদালিফা অভিমুখে রওয়ানা দিবেন। সেখানে এক আজান ও দুই ইকামতে হাজীরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। হাজীদের জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব।

উল্লেখ্য, সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেরূপ কিছু ঘটেনি এবং তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেন্টিগ্রেডের মধ্যে ছিল। এ পর্যন্ত বাংলাদেশের হাজীরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102