সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী চমকের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী চমকের। স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল্লাহ নিজ উদ্যোগে প্রস্তুত করেছেন একটি বিশাল আকারের কোরবানির পশু, যার ওজন প্রায় ১২ মন (প্রায় ৪৫০ কেজি)।

গরুটি গত এক বছর ধরে বিশেষ যত্নে বড় করেছেন আব্দুল্লাহ। স্থানীয় কৃষিপণ্য, খড়, ভুষি, কলা ও ভুট্টা দিয়ে প্রাকৃতিক উপায়ে খাওয়ানো হয়েছে বলে জানান তিনি। কোনো প্রকার স্টেরয়েড বা ক্ষতিকর খাবার ছাড়াই স্বাস্থ্যকরভাবে গরুটিকে লালন-পালন করা হয়েছে।

মোঃ আব্দুল্লাহ বলেন, “আমি ছোটবেলা থেকেই গবাদিপশু পালন করি, তবে এবারের গরুটি একটু স্পেশালভাবে বড় করেছি। আল্লাহর রহমতে এটি খুবই সুস্থ ও শক্তিশালী। ঈদের আগে দেখতে প্রতিদিন বহু মানুষ বাড়িতে আসছে।”

এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলা এলাকাজুড়ে গরুটিকে ঘিরে এখন বেশ কৌতূহল ও উৎসাহ বিরাজ করছে। অনেকেই গরুটির ছবি তুলছেন, কেউ কেউ আগ্রহ দেখাচ্ছেন কিনতেও।

স্থানীয়রা বলছেন, এতো বড় ও স্বাস্থ্যবান গরু এই এলাকায় খুব কমই দেখা যায়। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102