সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মেস ভাড়ার জন্য তালাবদ্ধ ছয় ছাত্রী, অতঃপর উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২২৫ বার পড়া হয়েছে

মেস ভাড়া না পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছয় ছাত্রীকে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৪ ঘণ্টা তালাবদ্ধ অবস্থায় থাকার পর অবশেষে ওই ছাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়।

 

এরপর পুলিশ এসে বাড়িওয়ালার কাছ থেকে তালাবদ্ধ অবস্থায় ওই ছাত্রীদের উদ্ধার করেন। কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় মঙ্গলবার (২ জুন) ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার (৩ জুন)। এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।

ওই ৬ ছাত্রী অভিযোগ করে জানান, তারা নগরীর ধর্মপুরের জাহানারা মঞ্জিলে থাকেন। তারা ভিক্টোরিয়া কলেজে অনার্স ও মাস্টার্সে অধ্যয়নরত। প্রায় তিন মাস ধরে তারা মেসে থাকছেন না। আর এখন তাদের টিউশনিও বন্ধ। এমন অবস্থায় মঙ্গলবার ওই ছয়জন মেসে যান। এ সময় তারা রুমে প্রবেশের পর মূল গেটে বাড়িওয়ালা জানাহারা বেগম তালা লাগিয়ে দেন।

তারা বলেন, আমরা বলেছি, যেহেতু মেসে ছিলাম না, টিউশনিও নেই এখন তাই অর্ধেক ভাড়া দেব। কিন্তু বাড়িওয়ালা বলেছেন পুরো টাকা দিতে হবে। আমরা বলেছি এখন টাকা সঙ্গে নেই, মালামাল থাকুক। আমরা মে মাস পর্যন্ত টাকা দিয়ে, আসবাবপত্র নেব। একইসঙ্গে জুনের ভাড়াও দাবি করেন বাড়িওয়ালা। এরপর তিনি গেটে তালা লাগিয়ে আমাদের চার ঘণ্টার মতো আটকিয়ে রাখেন। পরে আমরা বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে কল করি। অবশেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, বিশ্ব এখন মহা সংকটে আছে। এ সময়ে সবাই সবাইকে ছাড় দিতে হবে। এখানে যারা পড়ে, বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তান। তাদের আংশিক ভাড়া মওকুফ করা দরকার।

তবে এ ঘটনায় অভিযুক্ত জাহানারা মঞ্জিলের মালিক জানাহারা বেগম বলেন, ‘ওরা আমার মেয়ের মতো। আন্তরিকতার মধ্যে তাদের বলেছি, ভাড়া না দিলে তালা খুলব না। মেয়েরা আমার বাড়িতে পুলিশ কল দিয়ে এনেছে। ভাড়ার টাকায় বাসার বিভিন্ন বিল দেই। সরকার যদি গ্যাস, কারেন্ট, পানি বিল মওকুফ করে, আমিও তাদের মওকুফ করতে পারতাম। আর তাদের কাছে আমি তিন/চার মাসের ভাড়া পাই। পূর্বেও এমন করে বহু ভাড়াটিয়া টাকা না দিয়ে চলে গেছে।’

বুধবার সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে টিমসহ ঘটনা স্থলে যাই। গিয়ে দেখি বাসায় তালা দেওয়া। পরে মালিককে ডেকে তালা খুলে উভয়ের সঙ্গে কথা বলি।’

তিনি আরও বলেন, ‘মালিক পক্ষ চায় শতভাগ ভাড়া, আর ছাত্রীরা চায় করোনাকালীন সময়ে অর্ধেক টাকা দেওয়ার জন্য। প্রাথমিকভাবে বিষয়টির সমাধান করে, ছাত্রীদের বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করি। যেকোনো সমস্যায় উভয় পক্ষকে থানায় যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ এমএম

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102