সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:

ঝিনাইদহের ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শিশু সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি এম.এ. রউফ খান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102