রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিল্পে বাড়ছে গ্যাসের সরবরাহ; উৎপাদন বৃদ্ধির আশাবাদ জ্বালানি উপদেষ্টার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বুধবার, ৭ মে, ২০২৫ খ্রি.

দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুৎ এর অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গ্যাস সরবরাহ সংক্রান্ত বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করার জন্য যৌথ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।
গ্যাসে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনস্বার্থ ও শিল্প-কারখানা রক্ষার স্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্যাসের রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এলএনজি আমদানি এবং দীর্ঘমেয়াদে নতুন গ্যাস কূপ অনুসন্ধান করা হচ্ছে বলে এসময় জানান তিনি।

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেওয়া পদক্ষেপ গুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
সভায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102