সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হরিণাকুণ্ডু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতা-কর্মীরা অংশ নেন।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় হরিণাকুণ্ডু শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক, মোছা. রেহেনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি,আলহাজ্ব এ্যাডঃ এম.এ মজিদ।

পৌর মহিলা দলের সদস্য সচিব মোছা. মর্জিনা আক্তার রিতুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন,জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, মোছা. তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাদেরকে কোনো সুযোগ দেবে না জনগণ।

সম্মেলন শেষে হরিণাকুণ্ডু পৌর জাতীয়তাবাদী মহিলা দলের, মোছাঃ রেহেনা খাতুনকে সভাপতি ও মোছাঃ আনজুমান আরা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102