সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৬ এপ্রিল, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকার অজ্ঞাত স্থান দিয়ে ভারত থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদির একটি চালান বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী শহর অভিমূখে যাবে। এ প্রেক্ষিতে, চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকায় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ট্রাক টার্মিনালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২ জন ব্যক্তি তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ক্যারেট দুটি উদ্ধারপূর্বক তা তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং কাঁচের বোতল দিয়ে তৈরি ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102