মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর রমনা থানা এলাকা হতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-২ জাতীয় নাগরিক পার্টি- এনসিপির চট্টগ্রামের পাঁচলাইশে কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ইফতার ও দোয়া মাহফিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর টেলিফোন আলাপ কুমিল্লা হোমনার ছয়ফুল্লাকান্দিতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ ​হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের গোল্ড মেডেল অর্জন কৃষি মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় আর্থিক খাতে পদত্যাগের ঝড়: নেতৃত্ব বদলের মোড়ে ব্যাংক-বীমা ও পুঁজিবাজার

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মো: সোহেল তালুকদার পটুয়াখালী :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে।

২৬ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

পরে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়ামে শেষ হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক এবং মেম্বার ডিরেক্টর, লাইভস্টক ডিভিশন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সন্ধ্যা ৭ টায় বরিশাল ক্যাম্পাস খেলার মাঠে ভেটেরিনারি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, ভেটেরিনারিয়ান পেশা শুধুমাত্র প্রানী চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পেশার সঙ্গে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও এমনকি মহামারি প্রতিরোধের মতো বিষয় ওতপ্রোতভাবে জড়িত। করোনাভাইরাসসহ নানা জোনোটিক রোগ প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের ভূমিকা বিশ্ববাসী নতুন করে উপলব্ধি করেছে। আমাদের উচিত হবে—পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রানির কল্যাণ নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে আরও কার্যকর ভূমিকা পালন করা। পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা যে, এই পেশা শুধু একটি চাকরি নয়—এটি একটি সেবা, একটি দায়িত্ব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “এ বছরের প্রতিপাদ্য—“Animal Health Takes A Team”—একটি অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত বার্তা বহন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রাণিস্বাস্থ্য রক্ষা শুধুমাত্র প্রানী চিকিৎসকদের একক দায়িত্ব নয়; বরং এটি গবেষক, কৃষক, প্রশাসক, শিক্ষার্থী, ও সর্বোপরি সমাজের প্রতিটি সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা অনুষদ (এএনএসভিএম) এবং ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন আজকের এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধু একাডেমিক শ্রেষ্ঠত্বে নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইনের মত উদ্যোগ সরাসরি জনগণের সেবা নিশ্চিত করে, যা বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়িত্ব পালনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আমি আশা করি, আমাদের তরুণ ভেটেরিনারিয়ানরা ভবিষ্যতে ‘One Health’ ধারণাকে ধারণ করে প্রাণিস্বাস্থ্য, মানবস্বাস্থ্য এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষায় নেতৃত্ব দেবে।

ভাইস-চ্যান্সেলর ভেটেরিনারিয়ানদের যেসব ভুমিকা রয়েছে বিশেষ করে তারা প্রাণীদের চিকিৎসা, টিকাদান ও রোগ নির্ণয়ের মাধ্যমে প্রাণিসম্পদের সুস্থতা নিশ্চিত করেন। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখেন। যুনোটিক রোগ প্রতিরোধে কাজ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন। জাত উন্নয়ন, প্রাণিসম্পদ বিকাশ ও দুর্যোগকালীন সময়ে পশুর সুরক্ষা ও পুনর্বাসনেও তাদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানের ২য় দিন ২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে বিভিন্ন প্রাণীর চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102