বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

পাবনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রির চেষ্টা; কৃষকদল নেতা বহিষ্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদল নেতা সেলিম রেজা। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যান তিনি। তবে
বাঁচাতে পারেননি দলীয় পদ। তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। অভিযুক্ত সেলিম রেজা পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল অষ্টমনিষা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান যোগে সোমবার দুপুরে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর শহরের জারদিস মোড় এলাকায় সরকারি সীলমোহর যুক্ত ৩০ বস্তা চাউলসহ সেলিম রেজাকে আটক করে স্থানীয়রা।

চাউলগুলো কোথাকার এবং কোথায় যাবে? স্থানীয়দের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই নেতা। এরপর স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকা থেকে সটকে পড়েন কৃষকদল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত চাউল দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

এদিকে এই ঘটনার পর উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিদ্ধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চাউল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সেলিম রেজার মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102