সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কালীচরণপুরে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

কালীচরণপুর ইউনিয়নে দাপিয়ে বেড়াচ্ছে রাতভর মাটি বোঝাই ট্রক্টর। আব্বাস দোকানদারের শেল্টারে কৃষি জমির মাটি কেটে ফসলের জমি ধ্বংশের রমরমা ব্যবসা করছে পুশান্ত পাল,ফিরোজ ও সুজন মল্লিক। ঝিনাইদহের সদর উপজেলা কালীচরণপুর ইউনিয়নের পাচ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মোরসেদের বাড়ির পিছনের মাঠে সম্পূর্ণ ধানী জমির মাটি  কেটে কালীচরণপুরের রবি মিয়ার এন,এস,বি ইট ভাটায় বিক্রি করছে একটি অসাধু চক্র।

আব্বাস দোকানদার, পুশান্ত পাল, সুজনমল্লিক, ফিরোজ সহ অনেকেই এই চক্রের সদস্য। কৃষি জমির মাটি কাটার জন্য ভেকু এবং ট্রাক্টরের ব্যবস্থা করেছে বদনপুর গ্রামের মোঃ আবজালের ছেলে মোঃ ফিরোজ ও কালী চয়নপুর গ্রামের পুসান্ত পাল।

সরেজমিনে জানা যায়, সকল মহলকে ম্যনেজ করেই ভূমি আইন লঙ্ঘন  করে রাতভর কৃষিজমির মাটি কেটে বিক্রি করলেও ইউনিয়ন ভুমিকর্মকর্তা সেই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না। পদক্ষেপ নিতে দেখা যায়নি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।

স্থানীয় গ্রামবাসী একাধিকবার বাধা দেবার চেষ্টা করলেও কারো বাঁধাি তারা মানছে না। সারা রাত বিকট শব্দে বেগতিক গতীতে বেপরোয়া ছুটছে এই মাটি বোঝাই ট্রাক্টর, রাতে কেউই ঘুমাতে পারছে না,সন্ধার পরেই সড়কে নামতে ভয় পাচ্ছে এলাকার পথচারীরা যেকোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে তাছাড়া আঞ্চলিক সড়কে কাদামাটিতে বেহাল দশা অবস্থা আর কৃষি জমি তো ধ্বংস হচ্ছেই, এমতবস্থায় এলাকার জনগণ ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারে আশু হস্তক্ষেপ কমকনা করছেন।

অনতিবিলম্বে এই মাটিখোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত করে আইনের মাধ্যমে জেল জরিমানা করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102