সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, করেছে আওয়ামী লীগ কর্মীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

চৌহালি প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরি নিয়ে বিরোধের জেরে বিপুল (৪০) নামের এক যুবদল কর্মী ও কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পৌর শহরের রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল একই এলাকার মৃত ময়েজের ছোট ছেলে। পরিবার জানায়, স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে তার বাড়ির সামনে মাদক বিক্রি করছিলেন। এসব কার্যকলাপ বন্ধে তিনি এলাকাবাসীর বসার জন্য একটি বাঁশের মাচা তৈরি করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে বারবার হুমকি দেয়া হচ্ছিল।

শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার সময় হঠাৎ করে সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেল ও রাজিবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিপুলের উপর হামলা চালায়। পরিবারের সদস্যদের সামনেই তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিপুলের পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তদের বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগ ও মাদকচক্রের সাথে জড়িত।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা জড়িতদের শনাক্ত করেছি এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102