বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

অবৈধভাবে দখল করে রাখা সরকারি রাস্তা অবশেষে দখলমুক্ত করা হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ও ঘোড়জান ইউনিয়নে দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা সরকারি রাস্তা অবশেষে দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরেজমিনে গিয়ে এই দখলদারিত্বের অবসান ঘটান। চৌহালী প্রতিনিধি আব্দুল আলিম।।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দশক ধরে গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তা কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের দখলে রেখে চলাচলে বিঘ্ন ঘটিয়ে আসছিলেন। এতে সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। অবশেষে ইউএনও’র সক্রিয় উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে দখলমুক্ত করা হয় রাস্তা দুটি।

অভিযানের সময় ইউএনও আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে টিনের প্রাচীর সরিয়ে নেওয়ার পরামর্শ দেন, যাতে জনগণের চলাচল আরও সহজ হয়। এ সময় সাংবাদিক, শিক্ষক ও আনসার সদস্যরা ইউএনওকে সর্বাত্মক সহযোগিতা করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিন পর আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। ইউএনও’র এ ধরনের সাহসী পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।”

এ বিষয়ে ইউএনও বলেন, “জনস্বার্থে যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারিভাবে বরাদ্দকৃত কোনো সম্পত্তি কেউ দখলে রাখতে পারবে না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102