সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কালীগন্জে সড়কে ট্রাক উল্টে নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

তাসনিম মুহসিন, কালীগন্জ, প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে উল্টে যাওয়া সারবোঝাই ট্রাকের চাপায় আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ট্রাকটি সারবোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ ট্রাকটি উল্টে যায়। তখন স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে এবং উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102